• Call: +8801723453060
  • Email: shadinbhola2008@gmail.com
প্রতিষ্ঠানের ইতিহাস

স্বাধীন যুব উন্নয়ন সংস্থা ১৭ ফেব্রুয়ারি ২০০৯ সালে ভোলা জেলায় প্রতিষ্ঠিত হয়। এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য ও বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জকে সামনে রেখে স্থানীয় একদল যুবকের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, শিশুদের শিক্ষা ও সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি উন্নয়নেও সংস্থাটি নিয়মিতভাবে কাজ করছে। ঘূর্ণিঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনমূলক কর্মকাণ্ডে সংস্থাটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। দরিদ্র, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং টেকসই সামাজিক পরিবর্তন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে স্বাধীন যুব উন্নয়ন সংস্থা ভোলার একটি বিশ্বস্ত উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি অর্জন করেছে।

সভাপতির বাণী

স্বাধীন যুব উন্নয়ন সংস্থার বিগত ১৫টি অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সফলভাবে প্রকাশের ধারাবাহিকতায় সংস্থার ১৬তম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। স্বাধীন যুব উন্নয়ন সংস্থা একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। বাস্তবভিত্তিক ও সময়োপযোগী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে অংশীদার হতে পেরে আমাদের সংস্থা গর্বিত।

Read More
নির্বাহী পরিচালক

সৃষ্টির লক্ষ্যে “স্বাধীন যুব উন্নয়ন সংস্থা” ২০০৯ সালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে তার কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়নের সুযোগ সৃষ্টিতে কাজ করে আসছে। সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন এবং বাংলাদেশের যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

Read More
Our Projects

10+

Complete Project

2+

Running Project

5+

Upcoming Project

10%

Satisfied Qualification

Our website is undergoing an overall development. Thank you for sticking with us!
OUR Programs
সমাজসেবা কর্মকর্তার পরিদর্শনে উজ্জ্বল স্বাধীন যুব উন্নয়ন সংস্থা

সংস্থার উদ্যোগে ভোলায় টাইফয়েড টিকাদান কর্মসূচি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

উপকূলীয় মানুষের জন্য ঘূর্ণিঝড় সচেতনতা কার্যক্রম

তরুণদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ

অভিজ্ঞতার সনদ প্রদান স্বাধীন যুব উন্নয়ন সংস্থা

Meet Our Management Team
Latest News
WHAT OUR CLIENTS SAYS