• Call: +8801723453060
  • Email: shadinbhola2008@gmail.com
সভাপতির বাণী
সভাপতির বাণী

তারিখ: ৩০ জুন ২০২৬

স্বাধীন যুব উন্নয়ন সংস্থার বিগত ১৫টি অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সফলভাবে প্রকাশের ধারাবাহিকতায় সংস্থার ১৬তম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

স্বাধীন যুব উন্নয়ন সংস্থা একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও তা কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে অংশীদার হতে পেরে আমাদের সংস্থা গর্বিত। আমাদের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ও কার্যক্রমকে যারা নিজেদের ভাগ্যোন্নয়ন ও জীবনমান পরিবর্তনের সহায়ক হিসেবে গ্রহণ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্বাধীন যুব উন্নয়ন সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সম্মিলিত সহযোগিতায় ২০২৬-২০২৭ অর্থবছরের পরিকল্পিত কার্যক্রমসমূহ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

২০২৬-২০২৭ অর্থবছরে স্বাধীন যুব উন্নয়ন সংস্থা কর্তৃক পরিকল্পিত ও বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির সাফল্য ও সীমাবদ্ধতা—উভয়ই আমাদের অর্জন ও অভিজ্ঞতার অংশ। এসব অভিজ্ঞতা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও কার্যকর, বাস্তবসম্মত ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিশেষে, আগামী অর্থবছরে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহযোগিতা সংগ্রহের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নসহ বাস্তবভিত্তিক ও জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।

স্বাধীন যুব উন্নয়ন সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী, সহযোগী প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন।


নাসিমা বেগম

সভাপতি

স্বাধীন যুব উন্নয়ন সংস্থা