📅 তারিখ: ১০ ডিসেম্বর ২০২৪
🕛 সময়: দুপুর ১২:০০টা
📍 স্থান: গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়
বিস্তারিত
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে ভোলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকদের সঙ্গে মুসলিম চ্যারিটির একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুসলিম চ্যারিটির পক্ষ থেকে জানানো হয়, তাদের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিভিন্ন ছোট প্রকল্প বাস্তবায়নে ছোট ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে কাজ করার পরিকল্পনার কথাও জানানো হয়।
এ সময় উপস্থিত প্রতিনিধিদের জানানো হয়, বরিশাল বিভাগের সকল বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় ও আলোচনা করা হবে।
মুসলিম চ্যারিটির বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলুল করিম এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মোহিন এ বিষয়ে আলোচনা করেন।