• Call: +8801723453060
  • Email: shadinbhola2008@gmail.com
মুসলিম চ্যারিটির কর্মশালা ও মতবিনিময় সভা
Date: 19-01-2025
মুসলিম চ্যারিটির কর্মশালা ও মতবিনিময় সভা

মুসলিম চ্যারিটির কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল বিভাগের ৪৫টি সমাজসেবা ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক ও কর্মকর্তাদের অংশগ্রহণে মুসলিম চ্যারিটির উদ্যোগে একটি কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি সকাল ৯টায় হাটেম আলী কলেজ রোডের স্টোরিবোর্ড কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম চ্যারিটির আন্তর্জাতিক কর্মসূচি ও নীতি বিভাগের পরিচালক ইরফান রাজপুত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলুল করিম।


বিশেষ অতিথির বক্তব্যে ফজলুল করিম বলেন, “আজকের কর্মশালাটি অত্যন্ত সুন্দর ও ফলপ্রসূ হয়েছে। সবার সঙ্গে সরাসরি পরিচিত হতে পেরে আমরা আনন্দিত। আপনাদের আন্তরিক সময় ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি, ইনশাআল্লাহ আমরা সবাই একসঙ্গে মানুষের কল্যাণ ও সমাজের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজ করতে পারব।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। মুসলিম চ্যারিটি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করে। পাশাপাশি পতিতালয় থেকে মেয়েদের ফিরিয়ে এনে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার উদ্যোগ গ্রহণ করে।


সভায় বরিশাল বিভাগের নিবন্ধিত বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল ও গ্রামের বিদ্যমান সমস্যা চিহ্নিত করা হয় এবং এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


মতবিনিময় সভায় মুসলিম চ্যারিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মোহিন, আইসিডিএস-এর নির্বাহী পরিচালক মোঃ মুর্তজা খালেদ এবং স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলামসহ উপস্থিত বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা এমন সুন্দর, অর্থবহ ও কার্যকর মতবিনিময় সভা আয়োজনের জন্য মুসলিম চ্যারিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষপর্বে সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


মহান আল্লাহ যেন আমাদের সকলের প্রতি রহমত বর্ষণ করেন, সবাইকে সুস্থ ও নিরাপদ রাখেন এবং কল্যাণময় জীবন দান করেন-এই প্রার্থনা করা হয়। আমিন।

মুসলিম চ্যারিটির কারিগরি ও আর্থিক সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।