• Call: +8801723453060
  • Email: shadinbhola2008@gmail.com
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
Date: 01-01-2024
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

তারিখ: ০১ জানুয়ারি ২০২৪

স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা।


আজ জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল-“সমাজসেবায় গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”।


মঙ্গলবার, ২ জানুয়ারি সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।


পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সময় ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ রিপন কুমার সাহা উপস্থিত ছিলেন।


সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।