তারিখ: ১২ নভেম্বর ২০২৩
স্থান: স্বস্তি কোম্পানি লিমিটেড, কারওয়ান বাজার, ঢাকা।
স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম এবং সংগঠনের তথ্যপ্রযুক্তি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মোঃ হাসান মাহমুদ-এর সঙ্গে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত স্বস্তি কোম্পানি লিমিটেডে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমকে আরও আধুনিক, দ্রুত ও ফলপ্রসূ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাসংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।
এই আন্তরিক মতবিনিময়ের মাধ্যমে স্বাধীন যুব উন্নয়ন সংস্থা ও স্বস্তি কোম্পানি লিমিটেডের মধ্যে সমন্বিত কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।