• Call: +8801723453060
  • Email: shadinbhola2008@gmail.com
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩ উদযাপন
Date: 04-12-2023
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩ উদযাপন

তারিখ: ০৪ ডিসেম্বর ২০২৩

স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা।


ভোলা জেলায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মিসেস বেগম নাহার। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।


আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ এবং সমাজে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।


প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি, মর্যাদা প্রতিষ্ঠা এবং সমাজের মূলধারায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।