• Call: +8801723453060
  • E-mail: shadinbhola2008@gmail.com
বিনামূল্যে কাটিং ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
Date: 11-11-2023
বিনামূল্যে কাটিং ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

তারিখ: ১১ নভেম্বর ২০২৩

স্থান: স্বাধীন যুব উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়, ভোলা


✨ নিজের হাতে কাজ শিখে গড়ি নিজের ভবিষ্যৎ

“হাতে-কলমে কাজ শিখে, গড়ব নিজের ভবিষ্যৎ”-এই স্লোগানকে সামনে রেখে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে কাটিং ও সেলাই প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন ও কার্যক্রম শুরু হয়।


শনিবার সকাল ১০:৩০ মিনিটে সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ টি.এস.এম. ফিদা হাসান, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা তন্ময় কর্মকার, অগ্রদূত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন চৌধুরী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ টি.এস.এম. ফিদা হাসান বলেন, হাতে-কলমে কাজ শিখে নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। স্বাধীন যুব উন্নয়ন সংস্থার এই প্রশিক্ষণ তাঁদের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।


স্বাধীন যুব উন্নয়ন সংস্থা ২০০৯ সাল থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। এ প্রকল্পের আওতায় ১০০ জন নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং স