• Call: +8801723453060
  • E-mail: shadinbhola2008@gmail.com

===লক্ষ্য ও উদ্দেশ্য===

আমাদের ভিশন:

একটি দারিদ্র্যমুক্ত, সাম্যভিত্তিক, শিক্ষিত ও দক্ষ সমাজ গঠন করা; যেখানে সকল যুবক-যুবতী, নারী ও সুবিধাবঞ্চিত মানুষ স্বাবলম্বী হয়ে আত্মসম্মানের সাথে বসবাস করতে পারবে এবং টেকসই জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।

Vision
Mission

আমাদের মিশন:

আমাদের মূল মিশন হলো তরুণ ও যুবসমাজকে আধুনিক কারিগরি, ভোকেশনাল ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা এবং তাদের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি গ্রামীণ ও পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার মাধ্যমে সমাজে নারীর সার্বিক ক্ষমতায়ন নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। এছাড়া ঝরে পড়া শিশু ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতকরণ, তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির আলো পৌঁছে দেওয়া, জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করা এবং যেকোনো সামাজিক দুর্যোগ ও ক্রান্তিলগ্নে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা আমাদের লক্ষ্য।

নৈতিক মূলনীতি ও আদর্শ:

  • স্বচ্ছতা ও জবাবদিহিতা: সর্বক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
  • সততা ও নিষ্ঠা: পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধের সাথে কার্যক্রম পরিচালনা।
  • সমতা ও অন্তর্ভুক্তি: ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবার সমান সুযোগ।
  • মানবিকতা ও দায়বদ্ধতা: সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন
  • আত্মনির্ভরশীলতা: প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।
  • ঐক্য ও অংশগ্রহণ: স্থানীয় সম্প্রদায় ও বিভিন্ন সংস্থার যৌথ অংশগ্রহণ।
  • উদ্ভাবন ও টেকসই চর্চা: প্রযুক্তি ও পরিবেশবান্ধব উপায়ে সমস্যার সমাধান।
  • মর্যাদা ও শ্রদ্ধা: সেবাগ্রহীতা, অংশীদার ও কর্মীদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা।
  • নিরপেক্ষতা ও ন্যায়বিচার: পক্ষপাতহীনভাবে সাম্যবাদী ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।
  • ক্রমাগত উন্নয়ন: কাজের মান ও প্রাতিষ্ঠানিক দক্ষতার ধারাবাহিক বিকাশ।

Values