তারিখ: ২৬ জুলাই ২০২৩
স্থান: ভোলা জেলা প্রশাসকের কার্যালয়।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২২–২০২৩ অর্থবছরের অনুদান ভোলার ৪৮টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামানের অনুমতিক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোঃ আলমগীর হোসেন সংগঠনগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম ৪৫টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুদানের চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম সম্প্রসারণে সহায়তা প্রদান এবং সমাজসেবামূলক কাজে তাদের ভূমিকা আরও উৎসাহিত ও শক্তিশালী করা।