তারিখ: ২১ আগস্ট ২০২৩
স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা।
ভোলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, অগ্রদূত সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরী এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা।
এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, সহযোগিতা ও সমন্বয়ের বন্ধন আরও সুদৃঢ় হয়।