তারিখ: ১৪ আগস্ট ২০২৩
স্থান: জেলা পরিষদ হলরুম, ভোলা।
ভোলা জেলায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান।
আলোচনা সভায় ভোলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভায় স্থানীয় স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন কার্যক্রম নির্ধারণ ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।
কৃতজ্ঞতান্তে,
স্বাধীন যুব উন্নয়ন সংস্থা