ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে একটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে স্থানীয় জনগণকে ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ আশ্রয়, জরুরি সরঞ্জাম, সতর্ক সংকেত, পরিবারসহ নিরাপদ থাকার প্রয়োজনীয় করণীয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি লিফলেট বিতরণ, পোস্টার প্রদর্শন ও সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়।
কার্যক্রমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ উপকূলীয় মানুষের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং জীবন ও সম্পদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।