ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি
ভোলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভোলা সরকারি কলেজে আয়োজিত এ কর্মসূচিতে লিফলেট বিতরণ, পোস্টার প্রদর্শন ও আলোচনা সভার মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন করা হয়।
কর্মসূচিতে জানানো হয়, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের অন্যতম প্রধান উপায়।
স্বাধীন যুব উন্নয়ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং উপস্থিত সকলের মাঝে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
সাধারণ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ে জ্ঞান, সচেতনতা এবং দায়িত্ববোধ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।