তারিখ: ১৪ মে ২০২৬
আজকের প্রশিক্ষণ সেশনে মূলত একটি সংগঠনকে সঠিক ও কার্যকরভাবে পরিচালনা করা, পরিকল্পিত ও সুসংগঠিত উপায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা এবং একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সফলতা ও কার্যকারিতা নিশ্চিত করার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও নেতৃত্বের বিকাশ, স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক উন্নয়ন এবং সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণের প্রতিটি সেশন আমাদের জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয়, তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক। এই প্রশিক্ষণের মাধ্যমে সংগঠন পরিচালনা ও সামাজিক সেবামূলক কার্যক্রমকে আরও পরিকল্পিত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে।
দেশের বিভিন্ন জেলা থেকে মোট ১৫টি সংগঠন এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমাদের সংগঠন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকেও ২ জন প্রতিনিধি প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন এবং তাঁরা সক্রিয়ভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত রয়েছেন।
প্রশিক্ষণ চলাকালীন সম্মানিত প্রশিক্ষক ও অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্ত নিচে তুলে ধরা হলো।
💚 স্বাধীন যুব উন্নয়ন সংস্থা, ভোলা।
সেবাই আমাদের অঙ্গীকার।